স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার আম রাজধানীসহ দেশজুড়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। প্রযুক্তিনির্ভর ‘স্পিড পোস্ট’ সেবার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এই আম পরিবহন করা হচ্ছে। এতে কুরিয়ার খরচ নিয়ে আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ও ভোগান্তি দূর হয়েছে।
সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর ও ল্যাংড়া আমের দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে জ্যৈষ্ঠের মধুমাসে আমের আমেজ চললেও দূর-দূরান্তে পাঠাতে কুরিয়ার খরচে হিমশিম খেতে হতো সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। অনেক ক্ষেত্রে আমের দামের চেয়ে কুরিয়ার খরচই হতো প্রায় দ্বিগুণ। এই ভোগান্তি দূর করতে সাশ্রয়ী মূল্যে আম পরিবহনের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ।
সাতক্ষীরা প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, বিশেষ এই সেবায় আম বুকিংয়ের ক্ষেত্রে প্রথম কেজির মাশুল ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা করে নেওয়া হচ্ছে। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলো যেখানে প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বা তার বেশি চার্জ নিচ্ছে, সেখানে ডাক বিভাগের এই দর আমূল পরিবর্তন এনেছে।
খরচ কম হওয়ার পাশাপাশি ডাক বিভাগের দ্রুত সরবরাহের বিষয়টিও ব্যবসায়ীদের নজর কেড়েছে। সকালে বুকিং করলে ওই দিন সন্ধ্যার মধ্যেই খুলনায় আম পৌঁছে যাচ্ছে। বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার গ্রাহকরা আম হাতে পাচ্ছেন। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বুকিংয়ের এক থেকে দুই দিনের মধ্যে আম পৌঁছে দেওয়া হচ্ছে।
ঢাকার প্রায় সব গুরুত্বপূর্ণ জিপিও ও সাব-পোস্ট অফিস থেকে আম সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— গুলশান, বনানী, ভাটারা, খিলক্ষেত, উত্তরা, পল্লবী, মিরপুর, কারিগরি শিক্ষা বোর্ড সাব-পোস্ট অফিস, মোহাম্মদপুর, জিগাতলা, নিউ মার্কেট, তেজগাঁও, ঢাকা পলিটেকনিক, খিলগাঁও, বাসাবো, ওয়ারী, পোস্তা, গ্যান্ডারিয়া, ধোলাইপাড় (দনিয়া), ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা সদর সাব-পোস্ট অফিস ও ঢাকা জিপিও।
সাতক্ষীরা পৌরসভার আলিয়া মাদ্রাসা পাড়ার আম ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, ‘সাতক্ষীরার আম সারা দেশের মানুষের কাছে খুব প্রিয়। কিন্তু ক্যারেট ও কুরিয়ার খরচ বেশি হওয়ায় ঢাকার মানুষকে বেশি দামে কিনতে হতো। ডাক বিভাগের কম টাকায় ভালো সেবার কথা শুনে আজ এসেছি। অন্যান্য কুরিয়ারের তুলনায় খরচ অনেক কম। আমাদের মতো ব্যবসায়ীদের জন্য এটি ভালো হয়েছে।’
আরেক আম ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, ‘আমি বেশ কয়েকবার এই সার্ভিসে আম পাঠিয়েছি। ভালো সেবা পেয়েছি। আজ আম দিলে ঢাকায় আগামীকালই পেয়ে যাচ্ছে। ঢাকার বাইরে পাঠালে দুই দিন লাগছে। সব মিলিয়ে কম টাকায় এত ভালো সেবা সত্যিই প্রশংসনীয়।’
সংশ্লিষ্টরা মনে করছেন, ডাক বিভাগের এই আধুনিক ও সাশ্রয়ী রূপান্তর একদিকে যেমন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাবে, অন্যদিকে চাষি ও ভোক্তাদের সরাসরি যুক্ত করে আমের বাজারে এক নতুন দিগন্তের সূচনা করবে।
সাতক্ষীরা পোস্ট অফিসের হিসাবরক্ষক শ্যাম কুমার পাল বলেন, সাশ্রয়ী সেবার কারণে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আম ঠিকভাবে ও দ্রুত সময়ে পৌঁছানোয় ডাক বিভাগের এই ডিজিটাল সেবার সুনাম এখন সবার মুখে মুখে।
সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার বলেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রিয়জনের কাছে আম পাঠানোর সবচেয়ে উপযুক্ত ও নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ডাক বিভাগের প্রযুক্তিনির্ভর ‘স্পিড পোস্ট’ সেবা। বর্তমানে দেশের সব জেলা সদর এবং জেলা সদরের কাছাকাছি উপজেলা ডাকঘরগুলো থেকে এই সেবা দেওয়া হচ্ছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে