স্ট্রিম প্রতিবেদক

দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা বরাদ্দের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ৬৩তম জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা ঘুরে একই স্থানে সমাবেশ করে তারা। সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ, ‘বর্গা’ শিক্ষক বাতিল ও নিয়োগ-বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কবিতা চাকমা, তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক চন্দ্রিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেল চাকমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুনীতি চাকমা, রাঙামাটি কলেজ শিক্ষার্থী মেরিন ত্রিপুরাসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নিয়োগসহ অবকাঠামো উন্নয়ন জরুরি। বিগত সময়ে জেলা পরিষদে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন হয়েছে। সেখান থেকে সরে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে যারা স্কুলে না গিয়ে বর্গার মাধ্যমে বেতন নিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেল চাকমা বলেন, 'বৈষম্য বিরোধী অন্দোলনের সময় তৎকালীন সরকার প্রধান "আধিবাসীদের" জন্য ১ শতাংশ কোটা রাখার যে ঘোষণা দিয়েছিলেন, তার প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি যে সব বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেখানে পার্বত্য এলাকায় "আধিবাসী" শিক্ষার্থীরা স্বল্পসংখ্যাক সুযোগ পেয়েছে। তাই "আধিবাসীদের" জন্য ৫ শতাংশ কোটা চালুর দাবি জানাচ্ছি।'
পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে রুমেল চাকমা আরও বলেন, পার্বত্য চুক্তি নিয়ে সব সরকার টালবাহানা করে। তাই এই সরকারের কাছে চুক্তির যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান এই নেতা।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
৭ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৭ ঘণ্টা আগে