স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে চিন্তা করে সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া কোন দল জনগণের সামনে পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতেও পারেনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘চোখটা বন্ধ করে এক মিনিটের জন্য চিন্তা করে দেখুন—এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি ছাড়া আর কোনো দল কি শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, কৃষক ভাইদের সহযোগিতা কিংবা মা-বোনদের স্বাবলম্বী করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পেরেছে?’
বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল জনগণের সামনে পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি দাবি করে তারেক রহমান বলেন, ‘এর কারণ একটাই—এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা সকাল, সন্ধ্যা কিংবা রাত—যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। তরুণ, যুবক, বয়স্ক—সবাই ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরিবাকরি নিরাপদে ও নিশ্চিন্তে করতে পারবেন। এমন একটি দেশ চাই, যেখানে মানুষ রাতে নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারবেন।’
ঢাকার জলাবদ্ধতা দূর করতে খাল পুনরুদ্ধারের ঘোষণাও দেন তারেক রহমান।
বিএনপির পরিকল্পনা বাস্তমায়নের সুযোগ করে দিতে আগামী নির্বাচনে সবার ভোট চান তারেক রহমান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬