স্ট্রিম প্রতিবেদক

হুইলচেয়ারে চলাচল করেন শারীরিক প্রতিবন্ধী নূর আলম; দৃষ্টিশক্তি নেই মোহাম্মদ জসিমের। এমন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বেলা ১টার দিকে ঢাকা-১৬ আসনের মুসলিম বাজার এলাকা থেকে পল্লবীর লাল মাঠে এসেছেন এই দুই বন্ধু। চোখে দেখতে না পেলেও ভালোবাসার টানেই জনসভায় এসেছেন বলে জানান দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ জসিম।
নির্বাচনী জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর পল্লবী লাল মাঠ। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে এ সভা শুরু হওয়ার কথা ছিল। জনস্রোত পেরিয়ে বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ জনসভাস্থলে পৌঁছান তারেক রহমানকে। এ সময় হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাঁকে অভ্যর্থনা জানান।
ভিড় ঠেলে জনসভা মঞ্চের সামনে যেতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে তারেক রহমানের অপেক্ষায় ছিলেন নূর আলম ও মোহাম্মদ জসিম। লাল-সবুজ বাসটি পল্লবী মেট্রো স্টেশনের নিচে পৌঁছাতেই হাত নাড়তে থাকেন নূর আলম। একটু পরপর শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হুইলচেয়ারের ওপর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ জসিম হুইলচেয়ার ধরে দাঁড়িয়ে প্রিয় নেতার উপস্থিতি অনুভব করার চেষ্টা করেন।
এ সময় স্ট্রিমের সঙ্গে কথা হয় এই দুই প্রতিবন্ধীর। প্রিয় নেতাকে স্বচক্ষে দেখতে পেয়ে আবেগজড়িত কণ্ঠে নূর আলম বলেন, ‘নেতাকে তো আমরা ভালোবাসি। ভালোবাসার একটা টান আছে না? চক্ষে দেখতে পেরে খুব ভালো লাগলো।’
দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ জসিম স্ট্রিমকে বলেন, ‘আমাদের এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি তো আছেই। এ ছাড়া আরও অনেক সমস্যা আছে। আমরা চাই উনি (তারেক রহমান) যেন গরিবদের জন্য ভালো পদক্ষেপ নেন।’

নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
১৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন।
২০ ঘণ্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’
১ দিন আগে