স্ট্রিম প্রতিবেদক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএল থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হলেও, ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশনসমূহ, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরনের ছুটি বাতিল করা হলো।’
আদেশে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ডিএমটিসিএলের সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের অনুরোধ করা হয়েছে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডিএমটিসিএল।

.png)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে।
৫ মিনিট আগে
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
১৭ মিনিট আগে
আগামী ২০ আগস্ট সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি।
২৫ মিনিট আগে
ঝালকাঠিতে খাবার দেওয়ার কথা বলে এক নারীকে (৫০) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার আগে ভুক্তভোগী নারী জেলার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঘুমাতে গিয়েছিলেন বলে জানা গেছে।
২৮ মিনিট আগে