স্ট্রিম সংবাদদাতা

ঝালকাঠিতে খাবার দেওয়ার কথা বলে এক নারীকে (৫০) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঘুমাতে গিয়েছিলেন বলে জানা গেছে।
আটক দুজন হলেন সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মো. বেলাল সিকদার ও বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক। তবে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ৩টার দিকে জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার দেওয়ার কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে তুলে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। তুলে নেওয়ার পর একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
এদিকে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করেন কর্তৃপক্ষ। পরে বিষয়টি ঝালকাঠি সদর থানাকে জানানো হলে পুলিশ হাসপাতালে পরিদর্শন ও তদন্ত শুরু করে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার জানান, ভুক্তভোগী নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। তবে ঘটনা জানার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

জ্বালানি খাতকে মাফিয়া ও সিন্ডিকেটমুক্ত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
৭ মিনিট আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে।
১৪ মিনিট আগে
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২৬ মিনিট আগে
আগামী ২০ আগস্ট সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি।
৩৪ মিনিট আগে