স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৪ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ১০১, চট্টগ্রামে ৮৯, বরিশালে ৮০, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ২৭ এবং রংপুরে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০২৩ সালে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের মধ্যে ৫৭৫ জন এবং ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্তের মধ্যে ৪১৩ জন মারা যান।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
৩৭ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসায় প্রবীণ দম্পতিসহ তিন খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। কিশোরী গৃহকর্মীর প্রেমিক বাবুল মিয়া ওরফে কসাই বাবুল (৪০) তাদের হত্যা করেন।
১ ঘণ্টা আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে