স্ট্রিম প্রতিবেদক

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত কাজ করার আহ্বান জানিয়ে দেশবাসীর প্রতি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার সচেতন অংশগ্রহণই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারে।
সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’
ময়লা আবর্জনা সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে কিংবা বাসে চলাচল করেন। রাস্তা পার হওয়ার সময় যত্রতত্র ময়লা-আবর্জনা জমে থাকলে এই মানুষগুলোর কষ্ট হয়। তবে আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই; আমাদের ব্যবহৃত আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় জমা করি এবং পরে ধ্বংস করি, তাহলে আমরা আমাদের পরিবেশ ভালো এবং সুন্দরভাবে রাখতে পারব।’
নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, কেউই নিজের ঘরের চারপাশে ময়লা-আবর্জনা দেখতে পছন্দ করেন না। তাই ব্যক্তিগত পরিসরের মতো দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ, শস্য শ্যামলা আমার ভুবন। তবে আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারব না।
সাম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি অনেক পুকুর ও জলাশয়ে কিংবা তার আশপাশে আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখেছেন। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাত।
তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার করার পর আমরা যদি সেখানে নোংরা করে রেখে আসি, তাহলে পরের মানুষ সেই সুন্দর পরিবেশটি আর পাবে না। তাই প্রত্যেকের উচিত যেকোনো জায়গা পরিষ্কার রাখা, যাতে অন্যরাও পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারেন।
দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রত্যেকে যদি আজ থেকেই নিজের ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে। দেশটা আমাদের সকলের। আমরা সবাই মিলে চেষ্টা করলে বড় পরিবর্তন আনা সম্ভব। আমি দেশবাসীর কাছে এই সহযোগিতাই চাই।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৪ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৩৪ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে