স্ট্রিম প্রতিবেদক

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা দীর্ঘদিনের অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় বিনিয়োগ, দক্ষ জনবল নিয়োগ এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে তুলতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে।’
ড. মুহিত বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়, তা বিশ্লেষণ করে উপজেলা পর্যায়েই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করা উচিত। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে অনলাইন বা ভার্চ্যুয়াল কর্মশালার মাধ্যমে ডেটা ব্যবহারের কৌশল শেখানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

দেশে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
২৫ মিনিট আগে
চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
শেখ হাসিনার পতনের দুই বছর পূর্তিতে ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া হচ্ছে। গণভবনে গড়ে তোলা এই জাদুঘর ১৬ বছরের শাসনচিত্র এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিবিজড়িত ইতিহাস সংরক্ষণের এক অনন্য স্থান হিসেবে প্রদর্শিত হবে। মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে জাদুঘরকে।
১ ঘণ্টা আগে