স্ট্রিম সংবাদদাতা

দেশে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ১০০ মেট্রিক টন আমদানির পর দ্বিতীয় দিনে রেকর্ড পরিমাণ ৪৬৮ মেট্রিক টনের বেশি কাঁচা মরিচ দেশে এসেছে।
ভোমরা কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ভারত থেকে ৩৯টি ট্রাকে মোট ৪৬৭ দশমিক ২২২ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দরে এসেছে। বন্দরের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে রাতেই এসব মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. মোস্তফা কামাল জানান, মরিচবাহী ট্রাকগুলো বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাগজপত্র যাচাই ও খালাসের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে অপেক্ষায় রয়েছে, যা বুধবার বন্দরে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
আমদানিকারকদের একটি সূত্র জানায়, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকে এ আমদানি কার্যক্রম শুরু হয়।
ভোমরা স্থলবন্দরের আমদানিসংক্রান্ত নথিপত্রে দেখা যায়, প্রতি টন কাঁচ মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে প্রায় ৪৫ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। সে হিসেবে আমদানি ব্যয় দাঁড়ায় প্রায় ৭৮ টাকা। তবে আমদানিকারকদের দাবি, পরিবহন, কাস্টমস, বন্দর, খালাসসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ায় প্রকৃত খরচ আরও বেশি হচ্ছে। তাদের প্রত্যাশা, পাইকারি বাজারে প্রতি কেজি প্রায় ১৩৫ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করা সম্ভব হবে।
এদিকে মঙ্গলবার সাতক্ষীরার বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের আশা, আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং অল্প সময়ের মধ্যেই কাঁচামরিচের দাম কমে আসবে।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৭ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১২ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১৭ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৩৬ মিনিট আগে