স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাঁর এই প্রত্যাবর্তন আর দশটা দিনের মতো ছিল না। মিকেল আর্তেতার আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই সোমবার (৩ আগস্ট) ক্লাবে রিপোর্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপ মিশন শেষে স্কোয়াডে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস। ২০২৬-২৭ মৌসুমের প্রথম অনুশীলন সেশনে নামার আগে সকালে ‘ব্লুয়া স্যানিটাস ভালদেবেবাস’ হাসপাতালে তাঁর শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
তবে তাঁর মাঠে ফেরার খবরের চেয়েও ফুটবল বিশ্বে বড় আলোচনার বিষয়—ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কোথায় হবে? সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাব আর্সেনাল এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে জোর তৎপরতা চালাচ্ছে। এমনকি ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে মিকেল আর্তেতা যোগাযোগ করেছেন বলেও গুঞ্জন রয়েছে।
রিয়াল মাদ্রিদ অবশ্য ভিনিকে রাখার সর্বোচ্চ চেষ্টা চালচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যকার টানাপোড়েন গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বড় নাটকে পরিণত হয়েছে।
প্রত্যাবর্তনের দিনে মাঠের অনুশীলনের আগে অবশ্য বেশি নজর কেড়েছে ভিনিসিয়ুসের নতুন ‘লুক’। ছুটিতে থাকাকালীন মুখে কসমেটিক সার্জারি করিয়েছেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষা শেষে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। তবে এত কিছুর পরও একটা প্রশ্নই বারবার উঁকি দিচ্ছে—ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শেষ ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হবে?

.png)

ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
২৯ মিনিট আগে
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
১০ ঘণ্টা আগে
কখনো ম্যাচের ফল দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে বদলে দেয় অন্য কোন দলের ভাগ্য। গতকাল (১০ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে তাই হয়েছে। আইরিশদের হারিয়ে আফগানরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে।
১১ আগস্ট ২০২৬