স্ট্রিম সংবাদদাতা

মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে জেলার সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। এতে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিএসএফের হাতে আটক কৃষকের আব্দুল মান্নান (৭০) ইছাখালী মসজিদপাড়ার বাসিন্দা। আটক দুই ভারতীয়রা হলেন সচিন দাস ও নরোত্তম বিশ্বাস। তাঁরা তেহট্ট থানার লালবাজার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম বলেন, সকালে বাড়ির পাশের ঝালের জমিতে কীটনাশক দিতে যান দাদা। এ সময় একটি সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
এদিকে, মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী কয়েকজন বাসিন্দা আরেকটি সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি তেমন বড় কিছু নয়। ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হবে।’

.png)

৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আগামী বৃহস্পতিবার তাদের হাজিরার জন্য নির্দেশ দেন।
৫ মিনিট আগে
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে