স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাবি কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে জোহা চত্বরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এসময় ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’, ‘কোটা না মেধা মেধা, মেধা মেধা’, ‘২৪ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আপনারা জানেন অযৌক্তিক পোষ্য কোটার বিরুদ্ধে ২৪ জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের ছয় মাস পরে আমরা পোষ্য কোটা বাতিল করেছিলাম। কিন্তু প্রশাসন আবার এই পোষ্য কোটা রাবিতে ফিরিয়ে এনেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এরই সঙ্গে পোষ্য কোটা বাতিল চাই।
বিক্ষোভ মিছিলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলে দিতে চাই সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা আবার পোষ্য কোটাকে চিতায় পুড়ে ভস্ম করে উড়িয়ে দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নিয়ে যে আমেজ তৈরি হয়েছিল, দলমত নির্বিশেষে সকল প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ রাকসুর আমেজ তৈরি হয়েছিল সেটাকে বানচাল করার জন্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।’
রাবি শিক্ষার্থী মাহির ফয়সাল বলেন, ‘আপনাদের অনেক আশা-ভরসা নিয়ে আমাদের প্রশাসনিক ভবনে বসানো হয়েছে। আপনারা হবেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর, তাদের সঙ্গে বেইমানি করবেন না। শিক্ষার্থীরা কাউকে ছাড়বে না, আমরা সবাই জাগ্রত আছি—কেউ ঘুমায়নি। প্রয়োজনে রক্ত দেব, রক্ত দিয়ে গোসল করবেন না পিপাসা মেটাবেন কিন্তু আমরা রক্ত দিয়ে যাবো। কোনো পোষ্যকোটা এই ক্যাম্পাসে নয়, বরং পুরো বাংলাদেশেই চলবে না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়। পরে রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবন ঘেরাও করে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে