স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিশংসনের মাধ্যমে সাহাবুদ্দিনকে অপসারণের পরে গ্রেপ্তার ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি করেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে বিএনপি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে।
নাহিদ ইসলাম বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচন নিয়ে সমালোচনা থাকার পরেও আমরা সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরেও ১১-দলীয় জোটের কয়েক প্রার্থীকে জনগণ বিজয়ী করেছে। আমরা সংসদে গেছি সংস্কার বাস্তবায়ন ও উচ্চ কক্ষের ধারণা কার্যকর করতে। সংবিধানের আমূল সংস্কারের জন্য।
তিনি বলেন, সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে দেখতে চাই না। কিন্তু গতকাল দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সে সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সব সময় গুপ্তহত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেছে। সম্প্রতি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এর প্রমাণ।
ইফতার মাহফিলে আরও বক্তৃতা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

সরকারের সুন্দর সুন্দর কথার আড়ালে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটটি দেশের ইতিহাসের অন্যতম বড় একটি ঘাটতি ও ঋণনির্ভর বাজেটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১০ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
১৭ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১ দিন আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২ দিন আগে