স্ট্রিম প্রতিবেদক

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে কেবল সহায়ক ও সমন্বয়কারীর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ণবিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার অংশীজনকে এক মঞ্চে আনা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সর্বসম্মত একটি রূপরেখা নির্ধারণ করা গেলে এই উদ্যোগ সফল হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বর্তমান সরকারের গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের যেসব কাঠামোগত ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সেসব খাতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। গণমাধ্যম সেই সংস্কার প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
কর্মশালায় স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার জাতীয় গণমাধ্যম কমিশন চাপিয়ে দিতে চায় না; বরং অংশীজনদের মতামতের ভিত্তিতেই এর রূপরেখা চূড়ান্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সেই লক্ষ্য সামনে রেখেই জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কমিশন গঠনের ক্ষেত্রে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। সাংবাদিক, গণমাধ্যমমালিক, সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ সব অংশীজনের মতামত নিয়েই একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এতে সম্পাদক, গণমাধ্যমমালিক, সাংবাদিক নেতা, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে কর্মশালার মূল অধিবেশনে প্রস্তাবিত জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত ও সুপারিশ তুলে ধরেন।

.png)

সাগর উত্তাল থাকায় জাহাজ ভিড়তে না পারায় সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের আগে সেখান থেকে আবার গ্যাস সরবরাহের সম্ভাবনা নেই।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে একের পর এক শক্তিশালী বোমা ও বিস্ফোরক উদ্ধারের পেছনে একই উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত বিশ্লেষণের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইজারাদারের এক কর্মীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে।
২ ঘণ্টা আগে