স্ট্রিম প্রতিবেদক

সাগর উত্তাল থাকায় জাহাজ ভিড়তে না পারায় সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের আগে সেখান থেকে আবার গ্যাস সরবরাহের সম্ভাবনা নেই।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির ৬০ কোটি ঘনফুট ও সামিটের ৫০ কোটি ঘনফুট সক্ষমতার দুটি এফএসআরইউ রয়েছে।
গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের সরবরাহ কমে সংকট তীব্র হয়। ৫ আগস্ট দিবাগ রাত থেকে আংশিকভাবে এ টার্মিনাল চালু হয়। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
আরপিজিসিএল সূত্র বলছে, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হলে সামিটের টার্মিনালে আবারও এলএনজি খালাস ও সরবরাহ শুরু হবে।
আরপিজিসিএলের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন জানান, তিনটি কার্গো জাহাজ সমুদ্রসীমায় অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যার ভাটার সময় জাহাজগুলো ভিড়লে রাত ১২টা বা ১টা নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

.png)

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে একের পর এক শক্তিশালী বোমা ও বিস্ফোরক উদ্ধারের পেছনে একই উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত বিশ্লেষণের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইজারাদারের এক কর্মীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকারের গঠনমূলক সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
২ ঘণ্টা আগে