বালুঘাটে ইজারাদারের কর্মীকে পেটানো ত্রিশালের ইউএনও প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা থাপ্পড় দিচ্ছেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইজারাদারের এক কর্মীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে অবমুক্ত করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলার কালীরবাজার এলাকায় বালু মহালে এক ইজারাদার কর্মীকে ইউএনও আরাফাত সিদ্দিকী থাপ্পড় মারেন এবং র‍্যাব সদস্যের হাত থেকে লাঠি নিয়ে তাকে আঘাত করেন। ওই সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডার একপর্যায়ে ইউএনও ওই কর্মীকে দুই হাতে দুটি থাপ্পড় দেন। পরবর্তীতে র‍্যাব সদস্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ওই কর্মীকে পিটানো শুরু করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনার দিন বিকেলে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এক সমঝোতা সভায় ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইনসংগত কাজের মধ্যে হঠাৎ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত