স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের মেলান্দহ উপজেলায় কথিত জিনের নির্দেশে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে তাঁকে পুনরায় দাফন করা হয়।
শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই নারীর মৃত্যু হলে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের কয়েকজন অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।
একপর্যায়ে পরিবারের সদস্যরা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনের আসর হয়েছে। তাদের মাধ্যমে জিনের নির্দেশ এসেছে, ওই নারী জীবিত আছেন এবং তাঁকে কবর থেকে উঠাতে হবে।
এরপর রাতেই কবর খুঁড়ে মরদেহ তুলে মেলান্দহ উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ ফিরিয়ে এনে রাত ২টার দিকে পুনরায় দাফন করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। আমরা পরে ঘটনাটি শুনেছি।’

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৭ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১২ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১৭ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৩৬ মিনিট আগে