স্থানীয় সরকার নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থিতা এড়িয়ে একক প্রার্থী নির্ধারণে জোর দিয়েছে বিএনপি। পাশাপাশি তৃণমূলে ঐক্য বজায় রাখা এবং নির্বাচনের পর সাংগঠনিক পুনর্গঠনের কৌশল নিয়ে কাজ করছে দলটি। এসব বিষয়ে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলে স্থানীয়ভাবে আলোচনা করে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণের চেষ্টা করা হবে। একই সঙ্গে দলীয় প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার বিষয়ে তৃণমূল নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে পৃথক সাংগঠনিক মতবিনিময় করেন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা স্ট্রিমকে জানান, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলা, বিদ্রোহী প্রার্থিতা নিরুৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সূত্র জানায়, জেলা পর্যায়ের এসব বৈঠক ধারাবাহিকভাবে চলবে। বিভিন্ন জেলার সাংগঠনিক অবস্থা, সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান স্ট্রিমকে বলেন, বৈঠকে দলকে আরও সুসংগঠিত করা, পরিচ্ছন্ন রাজনীতির চর্চা নিশ্চিত করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের ঐক্য বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনটি যেন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়ে গুরুত্ব করা হয়েছে হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক পুনর্গঠন অব্যাহত থাকবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্ট্রিমকে বলেন, বৈঠকের মূল আলোচ্য ছিল স্থানীয় সরকার নির্বাচন। যেখানে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকবেন, সেখানে স্থানীয় নেতাদের আলোচনার মাধ্যমে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণের চেষ্টা করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশাসন ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও স্থানীয় সরকার নির্বাচন চলাকালে নয়। ভোট শেষে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার পক্ষেই বৈঠকে অধিকাংশ মত ছিল।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৪ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে