
‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। দেশটির লাহোরের ‘সিভিল সার্ভিসেস একাডেমিতে’ ৪ মে থেকে ২১ মে পর্যন্ত এ প্রশিক্ষণ হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে।
গত ৩০ এপ্রিলের ওই অফিস আদেশে একজন অতিরিক্ত সচিব ও ১১ যুগ্ম সচিব পদের কর্মকর্তাসহ ১২ জনের নাম লেখা রয়েছে।
তালিকায় আছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু রায়হান মিঞা এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ ও মুহাম্মদ মনিরুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম ও রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামূল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমনের নামও রয়েছে তালিকায়।

অফিস আদেশে বলা হয়েছে, পাকিস্তান সরকার এই প্রশিক্ষণের সব খরচ বহন করবে। এতে শর্তাবলিতে বলা হয়েছে– কর্মকর্তারা ৪ মে নিকটবর্তী সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন। এই প্রশিক্ষণের সময় এবং যাতায়াত ও ট্রানজিটে ব্যয়িত সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে। তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন-ভাতা নেবেন; প্রশিক্ষণের সব ব্যয় পাকিস্তান সরকার বহন করবে; এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যয় বাংলাদেশ সরকারকে বহন করতে হবে না। অনুমোদিত সময়সীমার অতিরিক্ত কর্মকর্তারা বিদেশে অবস্থান করতে পারবেন না।
প্রশিক্ষণ শেষে দেশে ফিরে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় তাদের প্রশিক্ষণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে