স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে আশুলিয়া থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ৫৩তম আবর্তনের ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।
পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে জাবি চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসলে তিনি এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। ওই শিক্ষক জানান, অভিযুক্ত তারিকুলের সঙ্গে ছাত্রীর আগে সম্পর্ক ছিল, যা অনেক আগেই ভেঙে যায়। মঙ্গলবার জরুরি কথা বলার কথা বলে হলের গেটে এসে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করে বাসায় নিয়ে যান তারিকুল। সেখানে তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয় এবং হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। চিৎকার রোধে তাঁর মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে এবং সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। একপর্যায়ে তারিকুল ওষুধ কিনতে বাইরে বের হলে ওই ছাত্রী হাত-পা ছাড়িয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করলে তিনি ৯৯৯-এ কল দেন।
এক প্রতিবেশী জানান, শুরুতে ব্যক্তিগত সমস্যা ভেবে কেউ এগিয়ে না এলেও পরে ভুক্তভোগী নিজেকে ঘরের ভেতর লক করে দেন। তখন অভিযুক্ত ব্যক্তি ড্রিল মেশিন দিয়ে দরজা কাটা শুরু করলে প্রতিবেশীরা জড়ো হন। লোকজন জড়ো হলে ভুক্তভোগী অন্যের ফোন দিয়ে পুলিশে কল করেন। পুলিশ আসার আগেই অভিযুক্ত তারিকুল ছাত্রীর ফোন ও নিজের ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।
জাবি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, “রোগীকে যখন আনা হয়, তাঁর হাতে ৩ থেকে ৪ সেন্টিমিটার পোড়া ক্ষত ছিল। ক্ষতটি গভীর নয়। এখানে বার্ন চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।” শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, রোগী তাকে এ বিষয়ে কিছু বলেননি।
সাভার থেকে প্রাথমিক চিকিৎসার পর ভুক্তভোগীকে আশুলিয়া থানায় নেওয়া হয় এবং সেখানে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ওই বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। সেখান থেকে দড়ি ও একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তের পাসপোর্টও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, তিনি মারধর ও ধর্ষণের শিকার হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৬ ঘণ্টা আগে