স্ট্রিম প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির চতুর্থ দিন শেষে ৫৩ জনের প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে অপর ১৭টি আবেদন নামঞ্জুর করেন ইসি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানিতে এই সিদ্ধান্তগুলো দেন ইসি। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের বাকি চার সদস্য ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
ইসিতে আজ মোট ৭০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫৩ টি আপিল মঞ্জুর হয়েছে এবং ১৭ টি আপিল নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর হওয়া ১৭টির মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থীতা বাতিল চেয়ে করা ২টি আপিল খারিজ করা হয়।
শুনানি শুরুর পর প্রথম পর্বে মোট ৩৬টি আপিল নিষ্পত্তি হয়েছে। আর পরে বাকি ৩৪টি আবেদন শুনানি হয়। প্রথম পর্বে ২৪ জনের আপিল মঞ্জুর হয়েছে এবং ১২ টি আপিল নামঞ্জুর হয়েছে। শুনানির দ্বিতীয় পর্বে ২৯ টি আপিল মঞ্জুর হয়েছে এবং ৫ টি আপিল নামঞ্জুর হয়েছে।
গত চারদিনে এই পর্যন্ত ২০৩ জন আপিলকারী তাদের প্রার্থিতা ফেরত পেলেন।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েন ৭২৩ জন। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়।
এই আপিল আবেদন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য ভোটদান হবে ১২ ফেব্রুয়ারি।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে