স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর খাগড়াছড়ি সদরের এক ত্রিপুরা কিশোরী মাটিরাঙায় খালাতো বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। রাত ১১টার দিকে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা কালি মন্দিরে খালার সঙ্গে পূজা দেখতে যায় ওই কিশোরী। এ সময় মামলার তিন নম্বর আসামি ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও চার নম্বর আসামি রিমন ত্রিপুরার (২২) সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়।
পরে কৌশলে তারা ভাড়ায় মোটরসাইকেলচালক ও মামলার প্রধান আসামি রনি বিকাশ ত্রিপুরার (৩২) মোটরসাইকেল নিয়ে রিমনসহ ভুক্তভোগীকে ভারতের সীমান্তবর্তী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তারা ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করার সময় মোটরসাইকেলের মালিক রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রনি ডেটলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ভুক্তভোগীকে মোটরসাইকেলে বসিয়ে সুমনসহ রামগড় সীমান্তসংলগ্ন ধলিয়া ব্রিজের উত্তর পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ভুক্তভোগীকে ধর্ষণ করে।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পান, সুমন ত্রিপুরা ভুক্তভোগীকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এবং রনি মোটরসাইকেল নিয়ে মন্দিরে ফিরে আসছে। ভুক্তভোগীর খালা তাকে খুঁজে না পেয়ে মন্দির কমিটিকে জানান, পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। রনির দেওয়া তথ্যে তারা ঘটনাস্থলের পাশের রাস্তা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গত দুদিনে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে মাটিরাঙা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আদালতে হাজির করলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া রিমন ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তারাও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে