স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে– এমন আশঙ্কার মধ্যে সরকার এই কমিটি করল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটির সদস্যরা হলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কমিটিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি সমন্বিত সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়। ওই সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এতে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। সে সময় দেশে মূল্যস্ফীতি প্রায় ১২ শতাংশে পৌঁছেছিল, যা বর্তমানে ৯ শতাংশের মধ্যে রয়েছে।
মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করবে অর্থ বিভাগ। প্রয়োজন অনুযায়ী বৈঠক করতে পারবে এই কমিটি।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে