স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও আরেকজনের নামে সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অন্য আসামির নাম প্রকাশ করা হয়নি।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের বাসিন্দা। জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘আটক দুজনের নামে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখানো হয়েছে সোহেলকে। আদালতের মাধ্যমে তাঁর কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। পরে অন্য আসামির নাম প্রকাশ করা হবে।’
এদিকে সিলকাণ্ডে গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদ সম্মেলনে সিল জব্দের ঘটনায় আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী উল্লেখ করে দলটির সংশ্লিষ্টতা অভিযোগ করেন। পরে আরেক সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল রানা তার দলের কেউ নয় বলে জানিয়েছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কে নিজের দোকান থেকে ব্যবসায়ী সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকের সময় সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছিলেন। গত শুক্রবার সিলগুলো নেওয়ার কথা থাকলেও অর্ডার করা ব্যক্তি তা নেননি। তাঁর কাছে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। ওই ব্যক্তি তাঁকে ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে