স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে তাঁর পক্ষে আবেদন জমা দেন আইনজীবী আরমান হোসেন।
পরে আরমান হোসেন সাংবাদিকদের বলেন, আপিলে তাসনিম জারার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি আবার জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।
আবেদন জমার দেওয়ার সময় তাসনিম জারাও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আগে ভোটারদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।’
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-৯ আসনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে মনোনয়ন দেয়। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে এনসিপির যুক্ত হওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি।
পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। যাচাই-বাছাইয়ে সমর্থনকারীর সই জটিলতায় গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
সোমবার থেকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারছেন প্রার্থীরা। ইসির তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে