জাতীয় সমাবেশে আবদুল্লাহ তাহের
স্ট্রিম প্রতিবেদক

যারা সংস্কার চান না তাদের তাদের মতলব আছে। সংস্কার নিয়ে কথা হলেই সবাই বলেন সংস্কার মানেন কিন্তু মিটিংয়ে বসলেই তাঁরা মানেন না। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বক্তব্য দিয়েছেন।
আজ ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি এই কথা বলেন।
সমাবেশে সংস্কার ও পিআর পদ্ধতিতে জোর দিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘প্রত্যেকেই বলে সংস্কার মানি। কিন্তু মিটিংয়ে বসলেই কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্যই কল্যাণ। যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নাই। সেজন্য মতলব পূরণ হবে না। স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে হচ্ছে তারা নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে সিনসিয়ার নয়।’
বক্তব্যের শেষ পর্যায়ে একটি দলকে ইঙ্গিত করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘অনেকে বলছেন সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কীভাবে দেব। আগামী পার্লামেন্টে দেওয়া হবে। এই কথার মানে আপনারা মনে করছেন, আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন? নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এই লড়াই-সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব ছিল, পাঁচই আগস্ট ছিল সেই নেতৃত্বের বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই। যারা পুরোনো কায়দার শাসনকে এই দেশে আবার ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না।’
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি গন কেস, তাদের এদেশে ঢোকার আর কোনো সম্ভাবনা নেই। তারা একেবারে অপ্রাসঙ্গিক।’

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
২০ মিনিট আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে