স্ট্রিম ডেস্ক

ভুটানের পুনাখা অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিট ৩৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে (২৭.৬২৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৭২৪ পূর্ব দ্রাঘিমাংশ)। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ঢাকা ছাড়াও সিলেট, রংপুর, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
বিশেষ করে হিমালয় পর্বতমালা সংলগ্ন হওয়ায় বাংলাদেশের উত্তর জনপদে এই কম্পনের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের অত্যন্ত কাছাকাছি (১০ কিলোমিটার) হওয়ায় এবং ভুটান বাংলাদেশের ভৌগোলিক সীমানার নিকটবর্তী হওয়ায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।
তবে দেশের কোনো প্রান্ত থেকেই এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে