স্ট্রিম সংবাদদাতা

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর চাঞ্চল্যকর এক ঘটনা ঘটিয়েছেন মাদারীপুরের শিবচরের এক যুবক। হতাশা থেকে প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন তিনি। টানা সাড়ে ৪ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও স্বজনদের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবক হাসান শিকদার (২২) শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রেম বিচ্ছেদের পর হাসান বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে যান। সেখান থেকে তিনি প্রেমিকাকে ফোনে যোগাযোগ করে সম্পর্ক পুনরুদ্ধারের দাবি জানান এবং তাকে ঘটনাস্থলে আসতে বলেন। না হলে সেই টাওয়ার থেকে লাফ দেওয়ারও হুমকি দেন।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেন। একইসঙ্গে হাসানের এক ঘনিষ্ঠ বন্ধু ঘটনাস্থলে এসে টাওয়ারে উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ সময় ধরে বোঝানোর পর অবশেষে রাত সাড়ে ১০টার দিকে হাসান তাঁর বন্ধুর সহায়তায় নিচে নেমে আসেন। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে