স্ট্রিম সংবাদদাতা

পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১১ দিন ধরে নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় চরাঞ্চল ও নদী তীরের নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। এ ছাড়াও নদী তীরের ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
কাজিপুর উপজেলার মাইজবাড়ী, কাজিপুর, গান্ধাইল, শুভগাছা, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে প্রতি বছর যমুনার পানিবৃদ্ধি ও মুষলধারে বৃষ্টি হলেই শুরু হয় নদী ভাঙন। বর্ষাকালব্যাপী চলতে থাকে ভাঙন।
নদী পাড়ের মানুষের দাবি, স্বাধীনতার পরে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। যদিও মাঝে মাঝে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তেমন কাজ হয়নি। যার কারণে প্রতি বছর বসতবাড়ি, ফসলি জমি বিলীন হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) হাফিজুর রহমান বলেন, শনিবার (১৬ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৭ মিটার, যা ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে পানির সমতল ১৪ দশমিক ০৪ মিটার, যা ২৩ সেন্টিমিটার বেড়ে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও কয়েকদিন পানি বাড়তে পারে। তবে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে