স্ট্রিম প্রতিবেদক

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আবার হেঁটেই ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।
এরপর ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী।
খুব বেশি দূরের পথ না হলেও আগে কখনও সরকার প্রধান, এমনকি মন্ত্রীদেরও ওসমানী স্মৃতি মিলনায়তনে কোনো অনুষ্ঠান থাকলে সচিবালয় থেকে গাড়িতে চরেই যেতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপে ইতিবাচক হিসেবেই দেখছেন সচিবালয়ের কর্মকর্তা ও পথচারীরা।
এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তাঁর আশপাশে এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।
এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে বেলা ১১টায় একুশে পদক প্রদান করা হয়। পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
অনুষ্ঠান শেষে সচিবালয়ে ফেরেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে