স্ট্রিম প্রতিবেদক

জনকল্যাণমুখী রাজনীতিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, জিয়ার আদর্শ ধারণ করেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রোববার (৩১ মে) রাজধানীর রূপনগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এ কথা বলেন।
পল্লবীর চলন্তিকা মোড়ে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে আমিনুল হক বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। কৃষি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি যে স্বপ্নের বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা হয়তো তাঁর শাসনামল সরাসরি দেখিনি, কিন্তু তাঁর কর্ম ও অবদানের ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।'
তিনি আরও বলেন, 'জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে আমাদের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকতে হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে হবে।'
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'যত ভালো কিছু আছে তার পক্ষে থাকুন, আর যেসব কাজ সমাজ ও রাজনীতিকে কলুষিত করে সেগুলো থেকে দূরে থাকুন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।'
আমিনুল হক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নানা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে