স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেছেন অমর্ত্য রায় জন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের পক্ষে তাঁর আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে এ-সংক্রান্ত রিট আবেদন করেছেন।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে। এর আগে গত শনিবার অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করার কথা জানায় জাকসুর নির্বাচন কমিশন।
এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, নিয়মিত ছাত্র না হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অমর্ত্য ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি সম্প্রীতির ঐক্য প্যানেলের হয়ে ভিপি পদে লড়ছিলেন।
আজ হাইকোর্ট প্রাঙ্গণে মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, নির্বাচনের অল্প কয়দিন আগে অমর্ত্য জানতে পারেন, তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাঁকে শুনানির সুযোগ বা চিঠি দেওয়া হয়নি।
মানজুর আল মতিন বলেন, 'রিট আবেদন করা হয়েছে। নির্বাচন স্থগিতের ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। তিনি যেন প্রার্থিতা ফিরে পান সেই আবেদন করা হয়েছে। আগামীকাল আশা করছি শুনানি হবে।'
যদিও সোমবার কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়—জাকসু নির্বাচন স্থগিত চেয়ে অমর্ত্য রায় হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ খবরটি ভুয়া বলেও উল্লেখ করেছেন মানজুর আল মতিন।
এ ব্যাপারে অমর্ত্য রায় স্ট্রিমকে বলেছেন, 'সকাল থেকে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে যে রিটের কথা আমার নাম উল্লেখ করে প্রচার করা হচ্ছে, সেটি ভুয়া। আমি প্রার্থিতা বহাল চেয়ে আবেদন করেছি, জাকসুর নির্বাচন স্থগিত চেয়ে নয়।'
রিট আবেদনে আগে গতকাল রোববার অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠানো হয়।
১২ ঘণ্টার মধ্যে প্রার্থিতা বহাল চেয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ই-মেইলের মাধ্যমে এই আইনি নোটিশ পাঠান।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে