স্ট্রিম প্রতিবেদক

সপ্তাহের শুরুতে তাপপ্রবাহের মধ্যে তীব্র লোডশেডিংয়ে নাকাল হয় দেশবাসী। এরপর টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে আসায় গত দুই দিন দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের চাহিদা কমেছে। এতে প্রয়োজন অনুপাতে বিদ্যুৎ উৎপাদন করা গেছে। গত ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং ২৯ এপ্রিল ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট। একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করায় কোথাও লোডশেডিং করতে হয়নি।
এর আগে, ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হয়। বোরো মৌসুমেও কোথাও কোথাও ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়। পরে রাজধানীতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২৬ এপ্রিল বৃষ্টি শুরু হলে বিদ্যুতের চাহিদা উৎপাদন সক্ষমতার মধ্যে চলে আসে। ফলে আর লোডশেডিং করার প্রয়োজন হয়নি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে