বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ উপেক্ষা, নাটোরে রাত ১১টা পর্যন্ত মেলা ও আলোকসজ্জাদেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।৩১ আগস্ট ২০২৬
মগবাজারে লোডশেডিংয়ের এক রাতরাত সাড়ে দশটায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। অফিসে প্রায় বারো ঘণ্টার ব্যস্ততা শেষে একটাই ইচ্ছা ছিল— ফ্যানের বাতাসে গা এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিনের ক্লান্তি দূর করা। কিন্তু বিছানায় গা এলিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মাথায় চলে গেল বিদ্যুৎ! নিমেষেই ঘরের ভেতর অসহ্য গরম শুরু হলো। এক জায়গায় শুয়ে থাকা অসম্ভব হয়ে২২ আগস্ট ২০২৬
রাজশাহীতে হিমাগারে জেনারেটর, আলু রক্ষায় বেড়েছে খরচরাজশাহীতে আলু সংরক্ষণে বাড়তি খরচ গুনতে হচ্ছে হিমাগার মালিকদের। লোডশেডিং ও ধারণক্ষমতার চেয়ে বেশি আলু রাখায় পচন রোধে দিনে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে। এতে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ হাজার টাকা বাড়তি জ্বালানি খরচ গুণতে হচ্ছে তাঁদের।১৭ আগস্ট ২০২৬
পাবনায় লোডশেডিং, ধুঁকছেন পোলট্রি খামারিরাপাবনায় কয়েক সপ্তাহের লাগামহীন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। হিট স্ট্রোকে মুরগির মৃত্যুতে কমছে ডিম উৎপাদন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে লোকসানে খামার বন্ধ করতে হবে অনেকের।১৭ আগস্ট ২০২৬
বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে গ্যাস সরবরাহ, লোডশেডিং কমে স্বস্তিগ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।১৩ আগস্ট ২০২৬
নওগাঁয় চালকলে লোডশেডিংয়ের ধাক্কা, চালের দাম বাড়ার শঙ্কালোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।১৩ আগস্ট ২০২৬
রাতে অটোরিকশায় চার্জ বিদ্যুতের চাহিদা ও লোডশেডিং বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রীমধ্যরাতে ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ কারণে মধ্যরাতে লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেছেন।১৩ আগস্ট ২০২৬
লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আর উপায় নেই: জ্বালানিমন্ত্রীভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।১৩ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় লোডশেডিংয়ের প্রভাবে ডিম উৎপাদন অর্ধেকেচুয়াডাঙ্গায় সদর উপজেলা হাতিকাটা গ্রামের জোয়ার্দ্দার পোলট্রি ফার্ম। এ ফার্মে ৩ হাজার লেয়ার মুরগি আছে। যেখানে প্রতিদিন ২ হাজার ডিম উৎপাদন হতো। লোডশেডিংয়ের কারণে ডিম উৎপাদন কমেছে দৈনিক ৫০০ থেকে ৭০০টি।১৩ আগস্ট ২০২৬
গাজীপুরে মুরগি ও ডিম উৎপাদনের খরচ বাড়াচ্ছে লোডশেডিংতীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন গাজীপুরের পোলট্রি খামারিরা। পরিস্থিতি সামাল দিতে জেনারেটর চালাচ্ছেন অনেক খামারি। এতে বেড়ে যাচ্ছে মুরগি ও ডিম উৎপাদনের খরচ।১২ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে দিশেহারা সৈয়দপুরের কারখানাগুলোবিদ্যুৎ সরবরাহ সংকটে বিপর্যয়ের মধ্যে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিল্পকারখানাগুলো। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এরই মধ্যে কিছু কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।১২ আগস্ট ২০২৬