স্ট্রিম প্রতিবেদক

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিকভাবে মারা যাওয়া ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরমধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন প্রবাসীর মরদেহ রয়েছে।
নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হয়, তবে তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মরদেহগুলো বেশ কিছু দিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

.png)

দেশে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
৩ ঘণ্টা আগে
চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে