স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আব্দুল বাসেত। এ ছাড়া আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, সেনাবাহিনীর গাড়িটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। একই সময় খান ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল শেরপুরে। সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড়ে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। আর সেনাবাহিনীর গাড়িচালক রেজাউল করিমকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়ার পথে মারা যান। বাকি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সেনাবাহিনীর গাড়িটি নিজের বাম পাশ দিয়েই যাচ্ছিল। তবে বিপরীত দিক থেকে আসা বাসটি হঠাৎ ডান দিকে বাঁক নিলে সেনাবাহিনীর গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশই দুমড়েমুচড়ে যায়।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাদ মাহমুদ জয় বলেন, ‘দুর্ঘটনার পর ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের মধ্যে চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ৮ জনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় দুই গাড়ির চালকই প্রাণ হারিয়েছেন। আর গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে