মৃত্যু বেড়ে ১৮
স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি প্রায় ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। পরে সাড়ে ১১টা নাগাদ পুরো বাস জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে ওপরে তোলা হয়।
রাত ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানিয়েছেন, বাসের ভেতর থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪, নারী ১০ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার।
এ নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
এই ঘটনায় এর আগে আরও দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় তখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাস থেকে উদ্ধার মরদেহের মধ্যে তিন শিশু, ছয় নারী ও তিন পুরুষ রয়েছেন।
এর আগে বুধবার বেলা সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয় যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলে বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।
৫ সদস্যের তদন্ত কমিটি
বাসডুবির ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী। সদস্যরা হলেন– অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস), দৌলতদিয়া ফেরি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার। কমিটিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। তিনি দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। একইসঙ্গে তাঁকে অবগত করতে বলেছেন।

.png)

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলের পাশ থেকে এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাকির হোসেন (২৫) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন স্বজনেরা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সফরের প্রতিটি পর্যায়ে বাংলাদেশ উল্লেখযোগ্য কূটনৈতিক সম্মান ও ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দাবি করেন, এই সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারাহ ফেরদৌস নামে ২৭ বছর বয়সী ওই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘অত্যন্ত জ্ঞানী’ আখ্যায়িত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অন্য মন্ত্রণালয় নিয়ে মন্ত্রীর ‘আগ্রহ ও অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতেন।
৭ ঘণ্টা আগে