স্ট্রিম প্রতিবেদক

আগামী এক বছরের মধ্যে বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন মিল ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, রুগ্ন শিল্পকারখানাগুলো চালুর মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।
পাটমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে শিল্প পুনরুজ্জীবন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বন্ধ চিনিকল চালু এবং ডিস্টিলারি স্থাপনের মতো বাস্তবভিত্তিক প্রস্তাব এসেছে। সরকার এসব প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে। শিল্প খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এই হস্তান্তর প্রক্রিয়া সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজার ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্যের ব্যবধান কমাতে এআইভিত্তিক সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আমদানি, মজুত, পাইকারি ও খুচরা পর্যায়ের তথ্য সরাসরি পর্যবেক্ষণ করা যাবে, যা বাজারে স্বচ্ছতা নিশ্চিত করবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় আমদানিনির্ভর পণ্যের কৌশলগত মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
টিসিবির কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের কথা জানান মন্ত্রী। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশিক্ষণ এবং লবণ সরবরাহ নিশ্চিত করা হবে। কোরবানির পরবর্তী সাত দিন চামড়া পরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে সরবরাহব্যবস্থা সচল রাখবে এবং ভোক্তার স্বার্থ রক্ষা করবে। ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার এক শিশুর।
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
২৮ মিনিট আগে
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে আগামী তিন-চার বছরে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। রোববার (২১ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (২১ জুন) বেলা ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এরপর মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন তিনি।
৩ ঘণ্টা আগে