স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিজেদের ফেসবুকে তাঁরা এই ঘোষণা দেন।
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা ইবনে হাসান পদত্যাগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। তবে ২০০৯ সাল থেকে সংগঠনে যুক্ত মেহেদী হাসান রিংকু কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
সিদ্ধান্তের বিষয়ে রিংকু বলেন, দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সংগঠনের কাজের পরিবেশ না থাকায় আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল জানান, বিষয়টি সম্পর্কে তাঁরা খোঁজ নিচ্ছেন। এখনো আনুষ্ঠানিকভাবে তাদের কেউ পদত্যাগপত্র জমা দেননি।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান রিংকু এবং ইবনে হাসান ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকে হয়তো তারা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬
জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
১০ আগস্ট ২০২৬
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
০৯ আগস্ট ২০২৬