স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জ আদালতের হাজতখানার ভেতরে শিশু সন্তান কোলে নিয়ে ছবি তুলেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরের দিন স্থানীয় কয়েকটি পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। তাঁরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক।
কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) আদালতে হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে হাজতখানায় রাখা হয়। এ সময় তাঁকে দেখতে সদ্যজাত সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে যান তাঁর স্ত্রী। জাকির তাঁর সন্তানকে কোলে নিতে দায়িত্বপ্রাপ্ত কোর্ট পুলিশ সদস্যদের কাছে আকুতি-মিনতি করেন। ‘মানবিক বিবেচনায়’ তাঁর সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেন তাঁরা। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে সন্তান কোলে হাজতখানায় দাঁড়িয়ে থাকা জাকির হোসেনের ছবিসহ পরের দিন কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে সেদিন দায়িত্বে থাকা পুলিশ সদস্য এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করা হয়।
চলতি বছরের ১৫ জানুয়ারি ছাত্রলীগের হবিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে ধরে সদর মডেল থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুুলিশ।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের মিছিলে গুলি করার মামলাটি করেন শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া। ওই মামলা গ্রেপ্তার দেখানোর পর থেকে কারাগারে রয়েছেন জাকির হোসেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে