স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ বাসচালককে পালিয়ে যেতে সহায়তা করেছে। তবে পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। গুজব ছড়িয়ে পুলিশকে অবরুদ্ধ করা হয়। তারা মূলত ‘মব’-এর কবলে পড়েছিলেন। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পোল্লাপুকুরে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এরপরই সহপাঠী ও উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেলপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তোপের মুখে পড়ে।
জনতা অভিযোগ তোলে, পুলিশ চালককে পালাতে সহায়তা করেছে। এ সময় বেলপুকুর থানার এক এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। পাশে থাকা ওসিকেও অবরুদ্ধ করে গালিগালাজ করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান সোমবার দুপুরে বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে না থেমে চালক পালিয়ে যায়। পরে একটি ফিলিং স্টেশনে বাস রেখে সে সটকে পড়ে। পুলিশ যাওয়ার আগেই সব ঘটে গিয়েছিল। পরে গুজব ছড়ানো হয় যে পুলিশ সহায়তা করেছে। এটি পুরোপুরি গুজব। এর কোনো সত্যতা নেই।’
তিনি জানান, প্রায় এক ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ দুর্ঘটনার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে