স্ট্রিম সংবাদদাতা

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিশৃঙ্খলা রোধে ফরিদপুর ও মাদারীপুরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার (১৬ নভেম্বর) রাত থেকেই মহাসড়কসহ জেলা দুটির গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে যৌথবাহিনীর সদস্যরা।
ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারজন ম্যাজিস্ট্রেটসহ সহস্রাধিক সেনা, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোল চত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি রেজাউল করিম জানান, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সহস্রাধিক পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
এদিকে রায় কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা রোধে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ছাড়াও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত রাত থেকেই মাদারীপুর শহর, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়কে আটহল দিচ্ছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।
মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শিবচর দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমরা ভোর পাঁচটার দিকে এসেছি। রাত ৮-৯টা পর্যন্ত থাকব। সতর্ক অবস্থায় আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমরা রাস্তায় টহল দিচ্ছি।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে