সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার
পাথর লুটে জড়িত থাকা ছাড়াও দখল, চাদাঁবাজি, দলের নীতি আর্দশ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে গত ১১ আগস্ট কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁর ‘পদ স্থগিত’ করা হয়।
স্ট্রিম সংবাদদাতা

সিলেটের সাদাপাথর লুটকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর পদ হারানো সাবেক উপজেলা সভাপতি সাহাব উদ্দিনের নিঃশর্ত মুক্তি চেয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি। পাথর লুটে জড়িত থাকা ছাড়াও দখল, চাদাঁবাজি, দলের নীতি আর্দশ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে গত ১১ আগস্ট কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁর ‘পদ স্থগিত’ করা হয়। তবে সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাঁর দ্রুত মুক্তির দাবি জানানো হয়। এ ঘটনায় দলের ভেতরে ও বাইরে সমালোচনা শুরু হয়েছে।
বিবৃতির দুদিনের মাথায় উল্টো কথা বলছে উপজেলা বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘আমরা ঢাকায় ছিলাম। এ বিষয়ে কিছু জানি না। আমরা কোনো বিবৃতিও দেইনি। এটা আমাদের স্বাক্ষর না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
এদিকে সাদাপাথর লুটকাণ্ডে গ্রেপ্তারের পর পদ হারানো সাহাব উদ্দিনের মুক্তি চেয়ে বিবৃতি দেওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর। সাহাব উদ্দিন আগে সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি ছিলেন।
এর আগে গত শনিবার (১৩ সেস্টেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। পরে সোমবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত বিবৃতিতে তাঁর দ্রুত মুক্তি চাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক নেতা স্ট্রিমকে বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় উপজেলা বিএনপি কীভাবে ওই নেতার পক্ষে বিবৃতি দেয়, সেটা অবশ্যই সাংগঠনিকভাবে বিবেচনায় নেওয়া উচিত। ব্যক্তির অপকর্মের দায় কেন সংগঠন নেবে? বিষয়টি খতিয়ে দেখা উচিত।
সোমবার কোম্পানিগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সাহাব উদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা। তাঁকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোয় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অনতিবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।’
বিবৃতির পর জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘আমরা মাঠে রাজনীতিতে আছি। আমরা তাঁকে ভালোভাবে চিনি। তিনি কোনো লুটপাটে ছিলেন না। বরং লুটপাটের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে আমরা মিছিল, মানববন্ধন করেছি। এ তথ্য আমরা মৌখিকভাবে জেলা বিএনপিকেও জানিয়েছি।’

উপজেলা বিএনপির বিবৃতিতে সাহাব উদ্দিনের বিষয়ে ‘মিথ্যা অভিযোগে সদ্য পদ স্থগিত হয়েছে’ বলে দাবি করা হয়েছে। বুধবার এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে কোনো বক্তব্য নাই। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ শুরু। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’
‘মিথ্যা অভিযোগে’ সাহাব উদ্দিনের ‘পদ স্থগিত’ হয়েছে বলে উপজেলা বিএনপির বিবৃতিতে দাবি করা হলেও দলীয় অনুসন্ধানেই সরকারি জমি দখলসহ পাথর লুটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিএনপি নেতা সাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৮ মার্চ স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৭০ একর জমি উদ্ধার করে এবং ১০০টি পাথর ভাঙার যন্ত্র উচ্ছেদের পাশাপাশি প্রায় ৫০টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। এ ছাড়া কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সরকারি জমি দখলের ঘটনায় ১৯ মার্চ সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। পাশাপাশি অভিযোগ তদন্তে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ১০ এপ্রিল ভোলাগঞ্জে পাথর কোয়ারি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে সাহাব উদ্দিন ও তাঁর স্বজনেরা জমি দখল ও লুটপাটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, উপজেলা সভাপতির নেতৃত্বে এমন অপরাধ দলের ভাবমূর্তি নষ্ট করেছে।
এদিকে সিলেট নগর থেকে ১৩ সেস্টেম্বর রাতে সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে ‘সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতা’ হিসেবে উল্লেখ করে। সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
এর আগে সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সাহাব উদ্দিনের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার জেলা বিএনপির পক্ষ থেকে দলের কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিবৃতির বিষয়ে দলের কোম্পানীঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
২০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
১ ঘণ্টা আগে
গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে