স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য পরীক্ষামূলক কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে। দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই ডিজিটাল সিস্টেমটি চালু করেছে।
প্রাথমিকভাবে রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এটি চালু করা হয়েছে।
বৃহস্পতিবার জ্বালানি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্যক্রম সফল হলে ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি উন্মুক্ত করা হবে।
এ ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত ব্যবহারকারীর জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে গিয়ে সেই কোড স্ক্যান করলেই গ্রাহক তাঁর জন্য পূর্বনির্ধারিত বরাদ্দের পরিমাণ দেখতে পারবেন এবং সে অনুযায়ী জ্বালানি নিতে পারবেন। ফিলিং স্টেশনের মালিকেরাও ডিজিটাল পদ্ধতিতে এন্ট্রি করার পরই জ্বালানি সরবরাহ করবেন।
তবে কোনো গ্রাহকের স্মার্টফোন না থাকলেও এই সেবা পেতে সমস্যা হবে না। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোডটি ডাউনলোড ও প্রিন্ট করে নিয়ে গেলেও স্ক্যানিংয়ের মাধ্যমে জ্বালানি নেওয়া যাবে।
জ্বালানি বিভাগ জানায়, বর্তমানে সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক সময় পর্যাপ্ত মজুত থাকার পরও একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহ করেন। এতে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়।
এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতেই নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে পুরো বিতরণ প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় হবে এবং তাৎক্ষণিক নজরদারির আওতায় আসবে।
নতুন এই ‘ফুয়েল পাস’ অ্যাপের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডেটাবেজের সরাসরি সংযোগ থাকবে। ফলে যানবাহনভিত্তিক তথ্য যাচাই সহজ হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, অনিয়ম ও অপচয় কমবে এবং যেকোনো সংকটকালে কার্যকরভাবে জ্বালানি ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে