
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনের অনেক অনেক শুভকামনা।’ তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভারতের জনগণের সেবায় নরেন্দ্র মোদির এই নিবেদিত প্রয়াস সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল নিয়ে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। আজ তার ৭৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে। বিশ্বনেতাদের পাশাপাশি প্রতিবেশী দেশের সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে এ শুভেচ্ছা জানালেন।
.png)


-40e58c.jpeg)



