স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে তাঁদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
আহতদের মধ্যে সোহেল সরদার ওই পোশাক কারখানার ফিনিশিং ইনচার্জ এবং মো. মামুন কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সুরুজ্জামান কারখানায় দেওয়া একটি পণ্যের মান যাচাই (কিউসি) করতে এসেছিলেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আহতদের মধ্যে সুরুজ্জামানের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কারখানার কর্মকর্তা জোসনা বেগম জানান, শিয়ালবাড়ি এলাকার রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে এই তিনজন দগ্ধ ও আহত হন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে