স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে আয়োজিত একটি নারী ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়িতে খেলোয়াড়সহ তিনজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
মহেশপুরের মান্দারতলা হাইস্কুল মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট’ নামে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন মান্দারতলা যুব সংঘ। খেলায় অংশ নেয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠে বিশৃঙ্খলা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠটি এমনিতেই ছোট, তবে দর্শকদের উপচে পড়া চাপ ছিল। খেলা শুরুর পর কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়েন। এসময় মাঠের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। হাতাহাতিতে দুজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হয়েছেন।
খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে শনিবার দুপুরে স্ট্রিমকে বলেন, ‘মাঠে কোনো হামলার ঘটনা ঘটেনি। মূলত অতিরিক্ত দর্শকের চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।’
তিনি বলেন, ‘আয়োজনকারীরা খেলার বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা অবগত করেনি। আমরা জানতে পেরেছি খেলার মাঠটি ছোট ছিল, আর দর্শকের চাপ ছিল বেশি। যেকারণে বিশৃঙ্খলা হয়েছে। এখন থেকে উপজেলায় কোনো খেলার আয়োজন করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না বলেও আমরা ঘোষণা দিয়েছি।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে