স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে শিশুটি জীবিত না মৃত তা নিশ্চিত করেননি তিনি।
এদিকে আজ রাত ১০টায় ঘটনাস্থল থেকে তিনি প্রেস ব্রিফিং করবেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপ বসানোর জন্য খনন করার ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যায় ২ বছর বয়সী শিশু সাজিদ। এ দিন দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। অভিযানে একে একে যোগ দেয় ৮টি ইউনিট।
শিশুটিকে উদ্ধারে সরু ওই গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে মাটি খোড়া হয়। তবে আজ বৃহস্পতিবার প্রায় ৪২ ফুট পর্যন্ত মাটি খনন করেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে আরও মাটি খোড়া হয়। এরপর প্রায় ৪৫ ফুট মাটি খোড়ার পর শিশুটিকে পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য।
শিশু সাজিদ উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে