স্ট্রিম সংবাদদাতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
আজ শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি তা বাস্তবায়ন করব।’
ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমরা যে পরিমাণ দুশ্চিন্তা করছিলাম, তার তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।’
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সকালে নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাহে পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং সবার খোঁজখবর নেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে